মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধসে পড়েছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০১৮ পাঠক পড়েছে

কেরাণীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠ এলাকায় স্থানীয় একটি ঝিলের মধ্যে অপরিকল্পিতভাবে নির্মিত তিনতলা ভবন ধসে পড়েছে।
ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে যায়। এ সময় ভবনের ভেতরে আটজন আটকা পড়েন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের উদ্ধার করে।
ফারুক আহমেদ আরো জানান, ঝিলের পানির মধ্যে পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে তৈরি ঝুঁকিপূর্ণ ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করছিল।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন জানান, কেরাণীগঞ্জে বেশিরভাগ ভবনই রাজউকের অনুমিত না নিয়ে নির্মাণ করা হয়েছে। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে ধসে পড়া ওই ভবন সংলগ্ন আরো পাঁচটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এসব ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। বিশ্বের অন্যতম ভয়াবহ এ শিল্প-দুর্ঘটনায় প্রাণ হারান এক হাজার ১৩৪ পোশাক শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। ওই ভবনের মালিক ছিলেন স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580