সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

অর্থ আত্মসাৎ মামলায় ৪ দিনের রিমান্ড সাহেদের

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৪২২ পাঠক পড়েছে

অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান এ আদেশ দেন। এর আগে তাঁকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ধৃতিমান আইচ বলেন, অর্থ আত্মসাত মামলায় সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আজ রবিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাহেদকে। সেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে হাজির করা হয় তাঁকে।
ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580