রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

ব্রাক্ষণবাড়িয়ায় বিটিএফ এর ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : প্রতিবাদী কন্ঠ

স্টাফ রিপোর্টার (ব্রাক্ষণবাড়িয়া)
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ পাঠক পড়েছে

স্টাফ রিপোর্টার (ব্রাক্ষণবাড়িয়া) : বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার ১২০ নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী জনসভা চলাকালে সেখানে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, তরিকত ফেডারেশন (বিটিএফ) এর ব্রাক্ষণবাড়িয়া জেলা সভাপতি হাজি¦ আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজ উল্লাহ মঈনপুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক শেখ সুরাফকে আসামী করা হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ বাদী এ মামলা দায়ের করেন। তিনি বেশ কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে থানায় গিয়ে মামলা দিয়ে আসেন। এসময় তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের কারনে ওই সময় মামলা হয়নি। তাই শেখ হাসিনা সরকারের পতনের পর এখন এই মামলা দেয়া হলো। আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী তোলেন তারা।

ব্রাক্ষণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা চলাকালে সেখানে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগ করা হয়েছে। মামলায় ১২০ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। ওসি বলেন, মামলাটি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580