সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

তরিকত ফেডারেশন নেতার বাড়িতে হামলা, ভাংচুর : প্রতিবাদী কন্ঠ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০০ পাঠক পড়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ রিফাত মাহমুদ ভূইয়াঁর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে বাড়ীর ভেতর ও বাইরে থাকা জিনিসপত্র সম্পদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । জানা গেছে , মোহাম্মদ রিফাত মাহমুদ ভূইয়াঁ একসময় জামায়াতে ইসলামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাথে সক্রিয় থাকার পর ২০১৯ সালের শুরুতে আওয়ামী লীগের মাহজোট বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এ যোগদান করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী বিরোধী বক্তব্য কথাবার্তা বলে আসছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয়। এইসব বক্তব্যকে জামায়াতে ইসলামীর নেতারা উস্কানিমূলক বলে দাবি করে আসছে। ফলে তার উপরে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ও শেখ হাসিনা বিদেশে চলে গেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এলাকায় অবস্থান সৃষ্টি করে। ১৫ ই আগস্ট দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোহাম্মদ রিফাত মাহমুদ ভূইয়াঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা পুরো বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্থানীয় থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580