বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

হেফাজতের আন্দোলনে হামলার দায়ে ব্রাক্ষণবাড়িয়ায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা : প্রতিবাদী কন্ঠ

স্টাফ রিপোর্টার (ব্রাক্ষণবাড়িয়া)
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮০ পাঠক পড়েছে

স্টাফ রিপোর্টার (ব্রাক্ষণবাড়িয়া) :

হেফাজতে ইসলামের আন্দোলনে হামলার দায়ে ব্রাক্ষণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তরিকত ফেডারেশনের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতা বাবুল মিয়াবাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, হামলার হুকুমদাতা হিসেবে প্রধান আসামী করা হয়েছে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও ব্রাক্ষণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি উবায়দুল মোক্তাদির, সাধারণ সম্পাদক আনিছুল হক, ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর ব্রাক্ষণবাড়িয়া জেলার সহ-সভাপতি মোহাম্মদ রিফাত মাহমুদ ভূইয়াঁসহ মোট ৫৪ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে মামলায়।
আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে এ মামলার এজাহার দায়ের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতা বাবুল মিয়া। ব্রাক্ষণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ লোকমান শেখ জানান, মামলাটি তদন্ত করে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে হেফাজতে ইসলামের আন্দোলনে বাদী হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতা বাবুল মিয়ার ভাই বোমা হামলার শিকার হয়ে নিহত হয়। হাসিনা সরকারের পতনের পর এই মামলা দায়ের করলেন ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতা বাবুল মিয়া।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580