বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন আজ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৯০ পাঠক পড়েছে

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছেন, তা বিশ্বব্যাপী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি অর্জনে মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব কন্যাশিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দিরা এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে তাঁর অঙ্গীকারের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। প্রতিমন্ত্রী ইন্দিরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব কন্যাশিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২০ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি মুজিববর্ষে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক (২৫টি বই) শিশু গ্রন্থমালা, শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে ‘আমরা এঁকেছি ১০০ মুজিব’ এবং শিশুদের নির্বাচিত লেখা নিয়ে ‘আমরা লিখেছি ১০০ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন।
শিশু অধিকার সপ্তাহে শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও অধিকার বিষয়ে রয়েছে আলোচনা এবং তাদের পরিবেশনায় বিভিন্ন অনুষ্ঠান। সব আলোচনা, পরিবেশনা ও প্রতিযোগিতা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলা ও শিশু অধিকার ফোরামসহ দেশি ও আন্তর্জাতিক সংস্থা সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশ নেবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580