রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

যুক্তরাষ্ট্রের তৈরিকৃত ইনসুলিন আনল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৫০২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: ডায়াবেটিস চিকিৎসায় নতুন উচ্চ ঘনত্বের বোলাস ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন বাজারে এনেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ইলাই লিলি অ্যান্ড কোম্পানির উৎপাদিত এবং ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পাওয়া ইনসুলিনটির (ইনসুলিন লিসপ্রো ২০০ ইউনিট/মিলি) বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিক রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরি বলে দাবি করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, সাধারণত অতিরিক্ত স্থূলতা বা ওজন, শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া এবং বেশি মাত্রার ইনসুলিন ব্যবহারকারী রোগীদের জন্য হিউমালগ ২০০ একটি কার্যকরী ও স্বাচ্ছন্দ্যকর সমাধান। এছাড়া খাবার গ্রহণের সময় ব্যবহারের জন্য যাদের সহজ ও আরামদায়ক ইনসুলিন চিকিৎসা প্রয়োজন, তাদের জন্যও এটি সহজ সমাধান। কোম্পানিটি জানায়, হিউমালগ ২০০ কুইকপেন ডিভাইসে পাওয়া যাবে। এতে প্রচলিত বোলাস ইনসুলিনের চেয়ে দ্বিগুণ পরিমাণ (৬০০ ইউনিট) ইনসুলিন রয়েছে। ফলে রোগীর মাসে কম সংখ্যক পেনের প্রয়োজন হবে এবং খরচও কমবে।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও হালিমুজ্জামান বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস সংস্থা অনুসারে এদেশের প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের চিকিৎসার ধরণও ভিন্ন ভিন্ন। হিউমালগ ২০০ কুইকপেন এর বাজারজাতকরণের ফলে বাংলাদেশে কার্যকর ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন দ্বার উন্মোচন করবে, সেই সাথে চিকিৎসকদের জন্য ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান আরও উন্নত ও সহজতর হবে।
বাংলাদেশের অনেক রোগী তাদের রক্তের সুগারের কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না জানিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, উচ্চ ঘনত্বের দ্রুত কার্যকরি অ্যানালগ ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন রোগীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580