মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় রহস্যজনক একটি পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নাসির উদ্দিন নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই অজ্ঞাত ব্যক্তি নাসির উদ্দিনের ভ্যানে একটি বক্স করা প্যাকেট তুলে দিয়ে জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা হাসেম জোয়াদ্দারের ছেলে রাশেদুলের কাছে পৌঁছে দিতে বলেন। পরে নাসির বক্স করা প্যাকেট নিয়ে রাশেদুলের বাড়িতে গেলে তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান। তার দাবি, এ ধরনের কোনো পার্সেল পাঠানোর বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি। এরপর নাসির ওই ব্যাগ ফেরত দিতে দুই ব্যক্তিকে খুঁজতে লাহিনীর বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে তাদের না পেয়ে উপস্থিত কয়েকজনকে সাক্ষী রেখে ব্যাগটি খুলে দেখার চেষ্টা করেন। এ সময় বক্স করা প্যাকেটের ভেতরে থাকা একটি বাক্স হঠাৎ বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। আহতের স্বজন সুলতানা খাতুন জানান, কেউ একজন একটি ব্যাগ দিয়ে যায়। পরে সেটি খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, আহত নাসির উদ্দিনের তলপেট ও শরীরের নিম্নাংশে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে এটি বোমা নাকি ব্যাটারির বিস্ফোরণ, তা নিয়ে সংশয় রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটি বিস্ফোরক পদার্থ কিনা, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আহত ব্যক্তি অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/কে এম শাহীন রেজা/

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580