বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ পরিদর্শকসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার সীমানাঘেঁষা কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম, সদস্য এনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তাঁরা সবাই ওই ফাঁড়িতে কর্মরত। তাঁদের মধ্যে এনামুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর অংশে পদ্মা নদীতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালান পুলিশ সদস্যরা। সেখানে পৌঁছানোমাত্র পুলিশের ওপর অতর্কিতে শটগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় ছররা গুলিতে ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ সদস্য আহত হন। তাঁদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে এনামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সকালে পাবনা থেকে নৌ পুলিশের এক সদস্যকে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। বিষয়টি নৌ-পুলিশের হওয়ায় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
নৌ-পুলিশের পুলিশ সুপার সোহেল রানা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে আমাদের অভিযানে গেলে দলটি হামলার শিকার হয়। নৌপথে এমন পরিকল্পিত ও দুঃসাহসিক হামলার পেছনে কোনো বাহিনী বা অবৈধ বালু উত্তোলনকারী চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগতভাবে বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

/কে এম শাহীন রেজা/

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580