বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

প্রধানমন্ত্রী যা আহ্বান করেন জনগণ তাতেই সাড়া দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯২০ পাঠক পড়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ জঙ্গি সন্ত্রাসীদের বর্জন করেছে।’
ধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সনাতন সমাজকল্যাণ সংঘ’ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।’

তিনি বলেন, ‘সারাদেশে এ বছর ৩০ হাজার ২১৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।’

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সবাইকে পূজায় আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580