রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৯০৪ পাঠক পড়েছে

দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশে খাদ্যের সংকট নেই। উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ‌্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’
‘সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে’ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।’
‘করোনায় শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি।’
অনুষ্ঠানে করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580