সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বিহার নির্বাচনে বিপাকে বিজেপি!

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৯০৭ পাঠক পড়েছে

ভারতের বিহার রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। বিহারে আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর মোট তিন দফায় বিধানসভা নির্বাচন হবে। ভোট গণনা হবে আগামী ১০ নভেম্বর। মূলত এবার বিহারে নীতিশ-বিজেপি জোটকে লড়াই করতে হবে কংগ্রেস-আরজেডি মহাজোটের বিরুদ্ধে। ফলে মহাজোটের বিরুদ্ধে লড়াইকে মোটেই হাল্কা করে নিতে পারবে না বিজেপি।
আসন্ন নির্বাচনের আগে ভারতের উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা রীতিমতো বিহারের দলিত সম্প্রদায়ের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। দলিত অধ্যুষিত বিহারের অধিকাংশ জায়গায় হাথরসের ঘটনায় ক্ষোভের পারদ চড়ছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে পাল্টাতে পারে রাজনৈতিক সমীকরণ। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রভাব পড়তে পারে বিহারের বিধানসভা নির্বাচনে।
দলিত সম্প্রদায়ের মেয়ের উপর যে ঘটনা ঘটেছে তার প্রত্যক্ষ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিহারের দিলিত অধ্যূষিত এলাকাগুলোতে। ফলে বিজেপি জোটের কাছে এই ঘটনা হয়ে উঠতে পারে অশনি সংকেত। উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথ সরকার। ফলে গোটা ঘটনার দায় বিজেপির কাঁধে বর্তে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে হাথরসে নির্যাতিতার মৃত্যুর পর যেভাবে পুলিশ প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে এবং যেভাবে ন্যাক্কারজনকভাবে কংগ্রেস এবং তৃণমূলের প্রতিনিধিদের আটকে দেয়া হয়েছে তা নিয়ে দেশজুড়ে ক্ষোভের পারদ বাড়ছে।
তার উপর সংবাদমাধ্যমকে যেভাবে বাধা দেয়া হয়েছে তার লাইভ ফুটেজ ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। যে ঘটনায় নিন্দার ঝড় শুধু দেশের মাটিতেই নয়। সামাজিক মাধ্যমের সাহায্যে বিদেশেও ওই ঘটনা ভাইরাল হয়েছে। বিশেষ করে মহিলা সাংবাদিকদের প্রতি পুলিশের যে ব্যবহার তার নিন্দায় সরব হয়েছেন বহু বিদেশীও।
যার ফলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উপর যেমন চাপ বেড়েছে, তেমনি ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিজেপিরও। আসন বাংলা এবং বিহারের মাটিতে যেখানে বিজেপি শিবির একটা ভালো রাজনৈতিক অবস্থানে বিরাজ করছিলো সেখানে আচমকা ঘটে যাওয়া হাথরসের ঘটনা অনেকটাই ধাক্কা দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580