শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

মানবতার সেবক প্রবাসী জয় নেহালের পিতা মাতা হাসপাতালে ভর্তি

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১২ পাঠক পড়েছে

মানবতার সেবক ও প্রতিবাদী কণ্ঠ এর প্রধান উপদেষ্টা প্রবাসী জয় নেহালের পিতা ও মাতা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল স্যার ও তার সহধর্মিনী অসুস্থ হয়ে আমেরিকার বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গত সাড়ে তিন মাস যাবত নেহাল স্যার অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, হঠাৎ করে আজ বুধবার তার সহধর্মিণী অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তারই সন্তান মানবতার কান্ডারী কুষ্টিয়ার অসহায় ছিন্নমূল মানুষের আস্থার প্রতীক জয় নেহাল।

কুষ্টিয়াবাসীর মনি কোঠায় যার নাম উঠে এসেছে সে হলো সকলের প্রিয় মানুষ জয় নেহাল। প্রায় এক যুগ ধরে তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে করোনা মহামারীর সময় থেকে অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষ ও করোনা রোগীদের সেবার হাত বাড়িয়ে দিয়ে সেবা করে গেছেন। আজ তারই পিতা-মাতা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জয় নেহাল এক বার্তায় বলেন, আমার বৃদ্ধ পিতা মাতা আজ অসুস্থ। তারা দুজনেই হাসপাতালে ভর্তি আছেন। তিনি এটাও বলেন, আমার বাবা কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসার ছিলেন। তিনি গত সাড়ে তিন মাস ধরে হাসপাতালে ভর্তি আছেন। আজ বুধবার হঠাৎ করে আমার মাতা অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে আমি প্রচন্ড ভেঙ্গে পড়েছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার অসুস্থ পিতা-মাতার জন্য দোয়া করবেন তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580