শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

এগিয়ে গেলেন মমতা, বিশাল জয়ের পথে তৃণমূল

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৬৯৫ পাঠক পড়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে নন্দীগ্রামে এগিয়ে গেলেন তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন স্পষ্ট, বিজেপি হারতে চলেছে।

রোববার সকাল থেকে ভোটের খবরের বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা দুইটার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। সর্বশেষ মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে রয়েছেন প্রায় ৮ হাজার ভোটে। দলীয় প্রধানের সঙ্গে বিজয়ের পথে রয়েছে তৃণমূল।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২০৩ আসনে এগিয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। আর ৮৬ আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জোট ২ ও অন্যনারা ১ আসনে এগিয়ে।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে নিশ্চিন্তে বলা যায় পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

এর আগে বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনে ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ২৭ মার্চ ৩০ টি আসনে , দ্বিতীয় দফায় ১ লা এপ্রিল ৩০ টি আসনে , ৩য় দফায় ৬ এপ্রিল ৩১ আসনে , চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪ আসনে , ৫ম দফায় ১৭ এপ্রিল ৪৫ আসনে, ৬ষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ আসনে , ৭ম দফায় ২৬ এপ্রিল ৩৬ আসনে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থী করোনায় মারা যাওয়ায় ৩৪ টি আসনে ভোট হয়। সর্বশেষ ২৯ এপ্রিল চার জেলায় ৩৫ আসনে ভোট হয়। দ্বিতীয় ধাপ নির্বাচনের সময় সবার নজর ছিল নন্দীগ্রামে। সেখানে মমতার প্রতিদ্বন্দী ছিল শুভেন্দু অধিকারী । যিনি এক সময় মমতারই অনুগত ছিলেন। এছাড়া বাম-কংগ্রেস- আইএসএফ(ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট)-সিপিএমের প্রার্থী ছিলেন পরিচিত মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580