বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

ট্রাম্প দম্পতির দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৮৭২ পাঠক পড়েছে

করোনায় সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী তাদের সুস্থতা কামনা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুভার্গ্যজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুনে দুঃখ পেয়েছি।
ট্রাম্প ও তার স্ত্রী সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আশা করি আপনি (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) ও মেলানিয়া ট্রাম্প খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবেন। এই মহামারি ও এর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দিনগুলোতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শেখ হাসিনা বলেন, আপনি এমন এক সময় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলে যখন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।
করোনা ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন বাঁচাতে এবং এর ক্ষতি মোকাবিলায় নেয়া উদ্যোগগুলোর পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিঠিতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580