সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

ভিসার আবেদন গ্রহণ শুরু মার্কিন দূতাবাসের

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১০৩৯ পাঠক পড়েছে

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা এবং মেডিকেল ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারা ভিসা নবায়ন করার জন্য এই সপ্তাহের শুরু থেকে আবেদন করতে পারেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সপ্তাহের রবিবার থেকে বি১/বি২ (পর্যটন, ব্যবসা, এবং মেডিকেল) ভিসাসহ ইতোপূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করা হয়েছে। যারা ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে একথা মনে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যান্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে এখনে পর্যন্ত এফ১ (শিক্ষার্থী) এবং এফ২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)-সহ অন্য কোন ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণিভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা সেবা দেয়া অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580