বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া মডেল থানায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০০ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ০৫ আগষ্ট উদ্ভুত পরিস্থিতিতে কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া বিভিন্ন ধরনের প্রায় ৩৫টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন মাপের গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলা বারুদ পুলিশে সৌপর্দ করার সময় এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের সামনে তুলে ধরেন দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম।
তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে এধরণের বে-আইনী অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় আজ আমরা অস্ত্র উদ্ধার করতে পেরেছি। কুষ্টিয়া মডেল থানা থেকে যে সব অস্ত্র খোয়া গিয়েছিল তার সব কয়টিই আমরা উদ্ধার করতে পেরেছি। আরো যদি কোন অস্ত্র বাহিরে থাকে ওই সব অস্ত্র ছাত্র জনতা, পুলিশ ও সেনা বাহিনী একত্রিত ভাবে অভিযান চালিয়ে উদ্ধার করতে পারবো বলে আশা রাখি। এসময় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার এম জুবায়ের হোসেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580