বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

আনজুমস কিচেনে অনুষ্ঠিত হল প্রথিতযশা সাহিত্য চর্চা কেন্দ্রের ‘কাব্যকথা পরিষদের বই প্রকাশনা উৎসব : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৪৯ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : প্রথিতযশা সাহিত্য চর্চাকেন্দ্র ‘কাব্যকথা পরিষদ’ এর তত্বাবধানে ৬ জুলাই শনিবার বিকেলে আঞ্জুমস কিচেনে ৫জন লেখকের ৪টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধনের মাধ্যমে আঞ্জুম কিচেনের সৌজন্যে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। উল্লেখ্য যে, নূরুন নাহার ইকবাল এর লেখা উপন্যাস ‘একগুচ্ছ নীলপদ্ম একজন জলপরী এবং গড়াই নদ’, হাসিনা রহমানের জৈবনিক উপন্যাস ‘ফিরে দেখা, ভ্রমণ কাহিনী, ও কাবুলে কুড়ি দিন’, সাফিনা আঞ্জুম জনীর কাব্যগ্রন্থ ‘ধূপকাঠি’ এবং নাজমুন নাহারের কাব্যগ্রন্থ ‘মায়ার তির’ বইসমূহের মোড়ক উন্মোচন করেন।


লেখক ও সংগঠক হাসান টুটুলের সঞ্চালনায় জমকালো এই অনুষ্ঠানে বই, সাহিত্য, ও প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান ও বিস্তর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. প্রফেসর সেলিম তোহা, রাজশাহী সরকারী কলেজের প্রফেসর হেলালুন নাহার, খ্যাতিমান সাংবাদিক বাংলাদেশ বার্তা সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী, কবি ও আবৃত্তি শিল্পী আলম আরা জুঁই, লেখক মুনশী সাঈদ, ছড়াকার আব্দুল্লাহ সাঈদ, কবি, লেখক ও উপস্থাপক কনক চৌধুরী, কুষ্টিয়া মহিলা কলেজের সহযোগি অধ্যাপক অজয় মৈত্র, সহযোগি অধ্যাপক কবি হাশিম কিয়াম, বিশিষ্ট আইনজীবি সেলিম খান, তরুণ আলোচক সিদ্দিক প্রামানিক।
অনুষ্ঠনকে প্রাণবন্ত করতে প্রফেসর হেলালুন নাহার, সাফিনা আঞ্জুম জনী, সাকিলা দোলা, আছমা আক্তার মিরু, তুলিকা বিশ্বাস, হোসনে আরা জামান, শাম্মী সুলতানা, মহুয়া সাদিয়া ফারজানা কন্ঠে কবিতা আবৃত্তি করেন। সবশেষে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন সাব্বির কোরাইশি, অরণ্য ইকবাল এবং সিয়াম।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580