রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

স্মার্ট মিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন করবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৯৪৪ পাঠক পড়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্মার্ট প্রিপেমেন্ট মিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে সহায়তা করবে। অনলাইনে বিল প্রদান করা যাবে। গ্রাহকগণ ১ শতাংশ হারে রেয়াত সুবিধা পাবে।’
বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেড (নেসকো)-এর এলাকায় পাঁচ লক্ষ স্মার্ট প্রিপেমেন্ট মিটারিং প্রকল্পের আওতায় রাজশাহী অঞ্চলে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘অংশীজনদের সাথে নিয়েই প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। নতুন প্রযুক্তি অবশ্যই ব্যবহার বান্ধব হতে হবে। কেননা নতুন প্রযুক্তির সাথে সংযুক্ত হতে মানুষের স্বাভাবিকভাবেই অনীহা প্রকাশ করে।’
তিনি আরো বলেন, ‘মুজিব বর্ষেই গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। সাশ্রয়ী মূল্যে মান সম্মত বিদ্যুৎ দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে।’ এ সময় তিনি ২৪ ঘণ্টা গ্রাহক সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেন।
নেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580