
কুষ্টিয়ায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৬ জন ও মারা গেছে ৪ জন। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল করিমের তথ্যতমে ৩৯৯ জনের করোনা পরীক্ষা করে ৩৯.০৯% হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২২৮ টি এবং এন্টিজেন টেস্ট ১৭১ টি নমুনার মধ্যে যথাক্রমে ৮৩ টি এবং ৭৩ টি পজিটিভ এসেছে। উপজেলা ভিত্তিক রিপোর্টে কুষ্টিয়া সদরে ৭৭ জন, কুমারখালী ২৮ জন, দৌলতপুরে ১৭ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুর উপজেলায় ১৯ জন পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই।
এদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে আগামী শনিবার থেকে কুষ্টিয়া পৌর এলাকা কঠোর লকডাউনের আওতায় আনা হবে।
সরেজমিনে দেখা গেছে, জেলার মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। তবুও মানছে না সাধারণ জনগণ। এদিকে করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।