শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

শনিবার কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে প্রবাসী জয় নেহালের সংবর্ধনা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫০০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: আমেরিকা প্রবাসী মানবতার সেবক ও মানবতার ফেরিওয়ালা বলেই কুষ্টিয়াবাসী তাকে চেনে এবং জানে। কুষ্টিয়ায় আসার আগ মুহূর্তে জয় নেহাল তার পরিবারের কাছ বিদায়ের সময় তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন ‘রক্তের সম্পর্কের মানুষকে রেখে আত্মার সম্পর্কের মানুষের কাছে চললাম’। মানবতার সেবক বলে কেন তাকে আজ এই নামে চেনে ? কারণ তিনি দীর্ঘ এক যুগ ধরে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষ, বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সর্বস্তরে তার দনের হাত প্রসারিত করে সহযোগিতা করে যাচ্ছেন। এই সেই মানবতার ফেরিওয়ালাকে ‘জয় নেহাল সংবর্ধনা কমিটি’ আজ তার সম্মানার আয়োজন করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল স্যারের ছোট ছেলে আজকের এই জয় নেহাল। সম্মাননা নিতে সুদূর আমেরিকা থেকে নাড়ীর টানে শুক্রবার বিকেলে কুষ্টিয়াতে ঢুকবেন বলে জানা গেছে।


বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া ও সংস্কৃতিক ব্যক্তি ও জয় নেহাল সংবর্ধনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান লাল্টু ও সদস্য সচিব ড. আমানুর আমানের আমন্ত্রনে। ২৭ তারিখ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে তাকে সম্মাননা প্রদান করবেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আজগর আলী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বরেণ্য আলোচকবৃন্দ থাকবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধুর পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়া বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অনুপ কুমার নন্দী পিপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. রেবা মন্ডল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ইবি’র প্রফেসর ড. হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান বাবু, ইবি’র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ পিকুল ও কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সম্পাদক মোশফিকুর রহমান টরলিন ।
মতিউর রহমান লাল্টু কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রবাসী জয় নেহালের সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই উপস্থিত থাকবেন বলে আমি আশা করি। কারণ তিনি একজন ব্যতিক্রমী মানুষ, যিনি বিদেশের মাটিতে থেকে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষকে তার সহযোদ্ধাদের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে যা পৃথবিীর বুকে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580