বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

শতবর্ষী পাত্রের সঙ্গে ৮০ বছরের পাত্রীর বিয়ে ! দেনমোহর ৫০ হাজার ৬৫০

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১৪৩৯ পাঠক পড়েছে

নাটোরে শতবর্ষী এক পাত্রের সঙ্গে ৮০ বছরের পাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র মৃত ঈমান আলীর ছেলে ১০৫ বছর বয়সের আহাদ আলী মন্ডল ওরফে আদি ও পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের অমেলা বেগম।
বুধবার রাতে সদর উপজেলার পুকুর ডাঙ্গাপাড়া গ্রামের লিজাহান মন্ডলের বাড়িতে প্রায় শতাধিক গ্রামবাসীর উপস্থতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, শতবর্ষী আহাদ আলী মন্ডল ওরফে আদি ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য্য করে নগদ ৬৫০ টাকা পরিশোধিত দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করেন। এ সময় স্থানীয়রা চরম আনন্দে বিয়ে উপভোগ করেন। পরে তারা নব বিবাহিতদের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।
পাত্র আহাদ আলী মন্ডল ওরফে আদি জানান, চার পুত্র ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে কাটছে। এই নিঃসঙ্গতা কাটাতে একই গ্রামের অমলা বেগমকে বিয়ে করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580