বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৪৭৭ পাঠক পড়েছে

বাংলাদেশ রেলওয়ে
রাজশাহী ও পঞ্চগড়ের মধ্যে নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনটির যাত্রা উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু হবে। ট্রেনটি নিয়মিতি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫ মিনিটে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮ টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে- আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮টি এবং রাতে ৪৯৬টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ শ্রেণি ১৭০, শোভন শ্রেণি ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ফার্স্ট ক্লাস ৪৪৫, ফার্স্ট ক্লাস বার্থ ৬৬৫, স্নি গ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত), এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)।

‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের রাজশাহী থেকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সাপ্তাহিক বন্ধ শনিবার।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580