সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

র‍্যাবের অভিযানে সন্ত্রাসী সম্রাট মাদক ও অস্ত্রসহ গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪২৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেক্স : কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জেড এম সম্রাট (৩৩), ও তার দুই সহযোগী দ্বীন ইসলাম রাসেল (৩৩), ও ওসমান হাসান (৩১) কে কুষ্টিয়া মজমপুর মার্কেটের তার নিজ অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত জেড এম সম্রাট ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে ও দ্বীন ইসলাম রাসেল কুষ্টিয়া পশ্চিম মজমপুর এলাকার মৃত গােলাম রসুলের ছেলে এবং ওসমান হাসান কুষ্টিয়া জুগিয়া এলাকার আবুল কালামের ছেলে। ৫ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার সময় র‍্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান।

র‍্যাব জানায়, কুষ্টিয়া র‍্যাবের কোম্পানী কোমান্ডার ক্সোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে কুষ্টিয়া শহরের আগা ইউসুফ মার্কেটের ৩ তলায় জেড এম সম্রাটের অফিস কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ৪ গ্রাম হেরোইন, ৪৯৫ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ, ৮ বোতল ফেনসিডিল, ৪২০ গ্রাম গাঁজা, ৩টি গাঁজার গাছ, ৪ টি ওয়াকিটকি সেট, ১টি চাইনিজ কুড়াল, ৩টি কমান্ডো চাকু, ৪টি রামদা, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ জেড এম সম্রাট ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, জেড এম সম্রাট দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে ৩টি ও ১টি মারমারির মামলা রয়েছে। দ্বীন ইসলাম রাসেল এর বিরুদ্ধে ৩টি মারামারির মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলা রয়েছে এবং ওসমান হাসান এর বিরুদ্ধে ১টি মারামারির মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580