সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

রিপাবলিকান দুর্গ অ্যারিজোনাতেও বাইডেনের জয়

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৯৫৯ পাঠক পড়েছে

ঐতিহ্যগতভাবে রিপাবলিকান রাজ্য খ্যাত অ্যারিজোনাতেও জয় পেয়েছেন বাইডেন। রাজ্যটিতে গত ৭০ বছরে ২য় বারের মতো কোন ডেমোক্রেট প্রার্থী জয় পেলেন। ১৯৪৮ সালে রাজ্যটিতে হ্যারি ট্রুমানের জয়ের পর বাইডেন দ্বিতীয় ডেমোক্রেট হিসেবে রিপাবলিকান দুর্গে ট্রাম্পের থেকে জয় ছিনিয়ে নিলেন। খবর সিএনএনের।
অ্যারিজোনায় জয়ের মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ১১টি ইলেক্টোরাল কলেজ ভোট বাইডেনের ঝুড়িতে জমা পড়ছে। এ নিয়ে বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯০। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২১৭।

বেশ কিছু গণমাধ্যম এই ১১ ইলেক্টোরাল ভোটের রাজ্যটিতে অবশ্য আগেই বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছিলো। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠায় অনেক গণমাধ্যমই এই ফল ঘোষণা স্থগিত রেখেছিলো।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে ৪৮টি রাজ্যের ভোটের ফলাফল জানা গেলো। সেই হিসাবে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৫০৭টির ফয়সালা হয়েছে। বাকি আছে ৩১টি। এখনো ঝুলে আছে দুটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল।

তার একটি জর্জিয়া, অন্যটি নর্থ ক্যারোলিনা। জর্জিয়ায় ১৬টি ও নর্থ ক্যারোলিনায় ১৫টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে। জর্জিয়ায় এগিয়ে আছেন বাইডেন, নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580