রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৫৩ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। ‘মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি’ স্লোগানে শুক্রবার বিকেলে ১৬ নং ওয়ার্ডে মঙ্গলবাড়িয়া বাঁধের পাশের মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা নাম দিয়ে একটি খেলার আয়োজন করে মঙ্গলবাড়িয়া যুব সমাজ। উক্ত খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান (হাবিব) মো: জাহিদুল ইসলাম (জাহিদ) মো: আলামিন ইসলাম। এই সময় উপস্থিত থাকা অতিথিবৃন্দ বলেন খেলাধুলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়, শরীর ও মন ভাল থাকে মাদক থেকে বিরত থাকা যায় ।
প্রাচীনকাল থেকেই খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন তার শারিরীক সুস্থতা নিশ্চিত করেছে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটিয়েছে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। প্রফেশনাল ফুটবলের বাইরে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ অতি আনন্দ ও উৎসাহের সাথে ফুটবল খেলে থাকে। মানবদেহের জন্য ফুটবল খেলার রয়েছে অসীম উপকারিতা। এই উপকার সাধিত হয়ে থাকে শারিরীক ও মানসিকভাবে। তাই খেলাধুলার কোন বিকল্প নাই। ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলার ম্যাচটিতে কোন গোলের দেখা পায়নি দুই দলই। টাইব্রেকারের মাধ্যমে ২/১ গোলে জয় পাই আর্জেন্টিনা। পুরস্কারের মাধ্যম দিয়ে খেলাটি সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580