বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বেড়েছে সয়াবিনের দাম, কমেনি পেঁয়াজের ঝাঁজ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১০৫৩ পাঠক পড়েছে

বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে বিপণনকারী কয়েকটি কোম্পানি। দাম বাড়ানোর বিষয়টি তারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) দ্রব্যমূল্য পর্যবেক্ষণ সেলকে জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, বিভিন্ন ব্র্যান্ডের তেলের এক লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) দাঁড়াবে ১১৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম হবে ৫৫৫ টাকা, যা এত দিন ছিল ৫৩০ টাকা। নতুন দামে তেল সরবরাহ শুরু করেছে কোম্পানিগুলো, যদিও এখন সব বাজারে পৌঁছায়নি। তবে খুচরা বিক্রেতারা নতুন দামের খবর পেয়ে পুরোনো তেলও বাড়তি দামে বিক্রি শুরু করেছেন।
এদিকে পেঁয়াজের বাজার এখনো চড়া। পাশাপাশি মাছ-মাংস, সবজিসহ প্রায় সব নিত্যপণ্যের দামও বাড়-বাড়ন্ত। বেড়েছে চালের দামও। নিত্যপণ্যের এমন দামে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিলে অস্থির হয়ে পড়ে দেশের পেঁয়াজের বাজার। দাম বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। ৩৫ টাকার পেঁয়াজের দাম হঠাৎ তিনগুণ বেড়ে ১১০ টাকায় গিয়েছিল। সরকারের পদক্ষেপের ফলে দাম কিছুটা কমে ১০০ টাকার নিচে নামলেও দ্বিগুণের চেয়ে অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে দেশি ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা দরে। আর বেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580