শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হল কুষ্টিয়ায় কেএনবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৯৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আকৃতির কেক কেটে পালিত হল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সাথে কেএনবি’র অঙ্গ প্রতিষ্ঠানের ফ্লাওয়ার মিলেরও উদ্বোধন করেন। গত বুধবার ১২ তারিখ সন্ধ্যায় কেএনবি’র কর্ণধর ও ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ।

প্রধান অতিথি মাহবুব-উল আলম হানিফ বলেন, কুষ্টিয়া শহরের বটতৈল নামক স্থানে কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত করে গত ১০ বছরে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে  ৯০০ ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার কামরুজ্জামান নাসির কঠোর হাড়াভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে চাঙ্গা করে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে কুষ্টিয়াতে আরো কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আমি আশা করি।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়ায় ১ আসনের সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কেএনবি’র চেয়ারম্যান জনাব চামেলি জামান, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন সহ কুষ্টিয়া জেলার সকল নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করেন কেএনবি কর্তৃপক্ষ। সেই সাথে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পীর গান, কৌতুক পরিবেশন করেন রাত বারোটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580