শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বিএনপি করে শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না : মাহাবুব উল আলম হানিফ এমপি

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৮৮০ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাবের আয়োজনে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভা শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির এখন এতই দৈন্যদশা যে, বিএনপি করে শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না। নিজেদের কর্মকাণ্ডের কারণে তারা সমাজে এতই অগ্রহণযোগ্য ও এতটাই ঘৃণিত হয়েছে যে, মানুষ তাদের সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায় না। এর জন্য তারা চরম হতাশা থেকে নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছে।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে হানিফ বলেন, কোন সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়নি। সরকার কঠোর অবস্থানে আছে। এই সরকার জনগণের সরকার, জনগণের জন্য যখন যা করার তাই করছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, রোটারিয়ান অজয় সুরেকা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরুন-নাহার বেগম ও জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুস্তানজিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580