সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

বাংলার কলম হিরো’ গাফফার চৌধুরীকে বিএমএসএফের শেষ শ্রদ্ধা জ্ঞাপন : প্রতিবাদী কন্ঠ

মোঃ শহিদুল ইসলাম :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৩৭ পাঠক পড়েছে

মোঃ শহিদুল ইসলাম : ২৮ মে, ২০২২ খ্রী: বাংলার কলম হিরো, প্রখ্যাত সাংবাদিক,লেখক,কলামিস্ট,ভাষা সৈনিক প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে বিদায় জ্ঞাপন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মরহুমের জানাযা শেষে তাঁকে জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানায়।

এ সময় বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি তাওহীদ হোসেন, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এখলাস হোসেন রিয়াদ প্রমূখ।

গত ১৮ মে দেশের প্রখ্যাত এই সাংবাদিক লন্ডনে মৃতবরণ করেন। আজ ২৮ মে তার মরদেহ ঢাকায় আনা হলে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এদিকে গত ২০ মে বিএমএসএফ এর পক্ষ থেকে আয়োজিত শোক সভায় সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে তাঁকে কলম হিরো উপাধিতে ভুষিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580