সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

দীর্ঘ বছর বন্ধ থাকার পর নেক্সাস টেলিভিশনের যাত্রা শুরু

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৯৮৯ পাঠক পড়েছে

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর গত ৩০ তারিখ শুক্রবার বাণিজ্যিক সম্প্রচার শুরু হয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেক্সাস টিভি। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে চ্যানেলটি। অনুষ্ঠান প্রচারে প্রতিদিনই থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারা দিনের অনুষ্ঠান সাজানো হবে।

নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী আয়োজনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় আমাদের আনুষ্ঠানিক পথচলা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই চ্যানেলটি বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারবে।

আপাতত নির্দিষ্ট কিছু এলাকায় নেক্সাস টিভির সম্প্রচার দেখা যাবে। রাজধানীর সব এলাকা এবং সারা দেশে এই চ্যানেলের অনুষ্ঠান দেখতে কিছুটা সময় লাগবে। তবে শিগগিরই দেশের সব স্থান থেকে চ্যানেলটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো, এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও আগে ধারণ করা অনুষ্ঠান প্রচার করবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580