রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ মাইক্রোবাস পদ্মায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৯২০ পাঠক পড়েছে

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরিতে ওঠার চেষ্টাকালে চালক ও যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে ডুবে গেছে

মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে হঠাৎ ঝড় শুরু হলে ঢেউয়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনের ওপর থাকা কালো রংয়ের নোয়া মাইক্রোবাসটি ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়।

এ রিপোর্ট লেখার পর্যন্ত ডুবুরিরা মাইক্রোবাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী মাইক্রোবাসটি উঠতে যায়। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের তার ছিঁড়ে যায়।

একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় মাইক্রোবাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই মাইক্রোবাসটি পেছনের দিকে গেলে সঙ্গে সঙ্গে পন্টুন থেকে সেটি নদীতে চলে যায়

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580