সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ

পশ্চিমবঙ্গে মমতার মন্ত্রিসভায় মুসলিম ৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৮১০ পাঠক পড়েছে

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল পৌনে ১১টার পর রাজভবনে তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

মমতার নতুন এই মন্ত্রিসভায় মুসলিম সম্প্রদায় থেকে ৭ জন ঠাই পেয়েছেন। তার মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী, ১ জন স্বাধীন প্রতিমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন। তবে ৪৩ জনের মন্ত্রিসভায় ১৭ জন নতুন মুখ রয়েছেন।

পূর্ণমন্ত্রীর দায়িত্বপ্রাপ্তরা হলেন- কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গোলাম রব্বানি। তাদের মধ্যে গোলাম রব্বানি তৃণমূলের দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থাৎ বিদায়ী মন্ত্রিসভায় পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ৩ জন। তাদের মধ্যে এই প্রথম মন্ত্রী হলেন আখরুজ্জামান। তিনি ২ বছর আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

অপরদিকে হুমায়ুন কবীর ও সাবিনা ইয়াসমিন এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুজনেই রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে অর্থাৎ ২০১১ সালে কংগ্রেসের হয়ে মমতার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580