বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

তুরস্কে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮৩৫ পাঠক পড়েছে

গ্রিস ও তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছেন ৩৫ জন। আর গ্রিসে দুই জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স
শুক্রবার আঘাত হানা ওই ভূমিকম্পে তুরস্কে অন্তত ৮৮৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এজিয়ান বন্দর নগর মেয়রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপে প্রায় ১৮০ জনের মত আটকা পড়ে আছেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে ২৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিলেঅ রিখটার স্কেলে ৭। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, গ্রিসের সামোস দ্বীপের কারলোভাসি থেকে ১৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইস্তাম্বুল ও এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে ‍তুরস্কের অ্যাজিয়ান সাগরতীরবর্তী পর্যটন এলাকা ইজমিরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ইজমিরের রাস্তায় ভবনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় প্রশাসন জানায়, সেখানে আরো ৪৭০টি পরাঘাত অনুভূত হয়। তার মধ্যেই উদ্ধারকর্মীরা ‍ধ্বংস্তুপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানান, ধসের পড়া আটটি ভবনে উদ্ধার কাজ শেষ হয়েছে। আরো অন্তত নয়টি ভবনে এখনো উদ্ধার কাজ চলছে।
ভূমিকম্পের পর চিরশত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুযোগ তৈরি হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580