মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৮১৪ পাঠক পড়েছে

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বোম্বে হাইকোর্টে আরিয়ানের মামলার শুনানি শুরু হয়। পরে তা মুলতুবি ঘোষণা করেন বিচারক। বুধবার (২৭ অক্টোবর) বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে আবারও এই শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত শুনানি শেষে মাদক মামলায় জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

আরিয়ান খানের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এর আগে আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেখান, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580