বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠভাবে ভোট চুরি করার কোনো সম্ভাবনা নাই: হানিফ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ পাঠক পড়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ ও সুষ্ঠভাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন জনগণ। দলের পক্ষে বা সরকারের পক্ষে ভোট চুরি করার কোনো সম্ভাবনা নাই। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের মাধ্যমে। ভোট চুরির কথা বলে নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

হানিফ বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। অতীতে ক্ষমতায় থাকাকালীন সময়ে সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের কোন উন্নয়ন করতে পারেনি। তাদের প্রতিটি কর্মকাণ্ড ছিল জনগণ ও দেশ বিরোধী। তাই বিএনপির উপর জনগণের কোনো সমর্থন নেই। ৩১ ডিসেম্বর, রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি জামায়াত দীর্ঘদিন ধরে সরকারের পতন ও নির্বাচন বর্জনের জন্য বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করছে। এতে নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন যেকোনো মূল্যেই অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী প্রার্থীদেরকে নিয়ে সরকার গঠন করবে। পরে হানিফ পাটিকাবাড়ী ইউনিয়নের এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580