শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

জয় নেহাল মানবিক ইউনিটের বিশ্ব পরিবেশ দিবস পালন ও গাছের চারা বিতরণ : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৯১ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : ‘একটাই পৃথিবী একটাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রবি ও সোমবার দু’দিন ব্যাপী দুইটা শিক্ষা প্রতিষ্ঠানে জয় নেহাল মানবিক ইউনিটের আয়োজনে রেলি ও আলোচনা সভা শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ দিবসে আবুল কালাম আজাদের (আসমান) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের কান্তি নগর বোয়াইলদহের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সূরছন্দ শিল্পি গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রিন্সিপাল মোঃ এমদাদুল হক।

জয় নেহাল মানবিক ইউনিটের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের প্রথম দিন কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের কান্তি নগর ৫ নং বোয়াইলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি নিজ হাতে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। দ্বিতীয় দিন সোমবার সকালে কুমারখালী কয়া ইউনিয়নে অবস্থিত মোসলেম উদ্দিন আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন।

শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভায় প্রধান অতিথি পরিবেশ রক্ষা ও ক্ষতি নিয়ে বিশদ আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষের দ্বায়িত্ব পালন করতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জয় নেহাল মানবিক ইউনিট এর উপদেষ্টা হাজি শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সেলিম মাহমূদ, মেহেদী হাসান, রাকিব, আনিস, স্কুলের শিক্ষক মন্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580