মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া শহর ১৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল : প্রতিবাদী কন্ঠ

আব্দুর রহমান :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৭৫ পাঠক পড়েছে

আব্দুর রহমান : কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মাসব্যাপী কর্মসূচির ২৫তম দিনে, শুক্রবার (২৫ আগস্ট) সন্ধার পর চৌড়হাস কলনীপাড়া এলাকায় কুষ্টিয়া শহর ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।


অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনতাজুল হক এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, পৌরসভার ১৯,২০,২১নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর পারভীন, কুষ্টিয়া সাহস ধাম এর সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুন, যুবলীগ নেতা মোস্তাফিজুল হক সহ আওয়ামী অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।
বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও দেশের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ডের হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে সুষ্ঠু সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ হয়। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা শেষে সকলের মাঝে তবারক বিতরন করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580