শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া শহর ১৫নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০১ পাঠক পড়েছে
রেদওয়ানুল হক সবুজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর ১৫নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে যুগিয়া ভাটাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন চাষীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ খ ম আক্তারুজ্জামান মাসুম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মীর রেজাউল ইসলাম বাবু, আকরাম হোসেন বাবু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাস সহ উক্ত ওয়ার্ডের নেতৃবৃন্দরা।এ সময় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সহ ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ, কর্মজীবনের কথা সহ দেশের প্রচলিত উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং দেশের উন্নয়ন সহ কুষ্টিয়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। পরে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম বিশ^াস ডালিম। অনুষ্ঠান শেষে প্রায় ২ হাজার লোকের মধ্যে তবারক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580