শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলা ছাত্রদলকে বিতর্কিত করার পায়তারায় অনিক

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৮৫২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: শর্ষের মধ্যে ভূত একটি প্রবাদ বাক্য হলেও এমনটি ঘটেছে কুষ্টিয়া জেলা ছাত্রদলের ক্ষেত্রে । কুষ্টিয়া শহর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিরুদ্ধে একেরপর এক ষড়যন্ত্র রচনা করে চলেছেন ।

এই ছাত্রনেতা ছাত্রদলের পদ পদবী ব্যবহার করে ছাত্র রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে তারা আওয়ামী লীগের আদর্শের নিজেদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেন । তাতে সফল না হয়ে আবারো ঘরের ছেলে ঘরে ফিরে আসেন । উপরের ছবিটি লক্ষ্য করলেই সেই বিষয়ে স্পষ্ঠ বোঝা যায় ।

সেই সময় এই ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং দলীয় সমালোচনার মুখে পড়েন এই দুই ছাত্র নেতা । যদিও এই বিষয়ে তাদের নিকট থেকে এখন পর্যন্ত এই ঘটনার কোন সঠিক ব্যাখ্যা পাওয়া যায় নাই ।

এদিকে ছাত্রদলের কমিটি ঘোষণার কথা প্রকাশ্যে আসতেই আশরাফুল ইসলাম অনিক ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদ পেতে বিভিন্ন লবিং শুরু করেন । তারা দুজনেই জেলা পর্যায়ের একাধিক নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের কাছে ধর্ণা দিতে থাকেন ।

কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক এইবারের জেলা কমিটি গঠন করা হয়েছে ২০১০ পর যারা এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদেরকে নিয়ে । সেই কারণেই অনিক জেলা ছাত্রদলের কোন পদে আসতে পারেন নাই বলে ছাত্র দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন ।

গত ১৭ নভেম্বর বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ।

কিন্তু চোরে শোনে না ধর্মের কথা । কমিটি ঘোষণার পর থেকেই, বর্তমানে আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী সাবেক ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম অনিক বিভিন্নভাবে নবগঠিত কমিটিকে বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছেন । ছাত্রদলের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, তারা দুইজন বলতো ছাত্রদলের নবগঠিত কমিটিকে বিতর্কিত করতেই বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছে ।

শুধু অপপ্রচার করে থেমে থাকেননি এই সাবেক ছাত্রদল নেতা । গত ১৮ নভেম্বর কমিটি গঠনের একদিন পরেই তারা কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তাঁরা হলেন সাগির কোরাইশী, আহমেদ হাসান আশরাফী অভিক সহ বেশ কয়েকজন বিপথগামী ছাত্রদল নেতা ।

খোঁজখবর নিয়ে জানা যায়, একটি বিশেষ মহলের অর্থায়নে এবং প্ররোচনায় তারা বিপুল অঙ্কের টাকা ব্যয় করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।

এদিকে তাদের এই সংবাদ সম্মেলন এবং বর্তমান কর্মকাণ্ডকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের একাধিক নেতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একাধিক নেতাকর্মী ।

কুষ্টিয়া জেলা বিএনপি এবং ছাত্র দলের একাধিক নেতৃবৃন্দ মনে করেন দলীয় প্রয়োজনে তাদের কোনো বিশেষ ভূমিকা না থাকলেও পদ-পদবী পাওয়ার জন্য তারা যা শুরু করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । যারা শহীদ জিয়ার দল করেন তারা কখনোই পদ-পদবির জন্য এভাবে বিষোদগার করতে পারেন না । আর যারা পদ-পদবির জন্য অপপ্রচার চালান, তাদের বিএনপি বা এর অঙ্গসংগঠনের সহিত কোন প্রকার সম্পর্ক থাকতে পারে না ।

অবিলম্বে বিপথগামী এই সমস্ত ছাত্রদল নেতাদের বহিষ্কারের দাবি জানান কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা । কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মনে করেন, কেন্দ্রীয় এবং দলীয় সিদ্ধান্তের উপরে যাদের আস্থা নেই, তাদের মত নেতা কর্মী প্রয়োজন নেই ।

অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কতিপয় বিপথগামী ছাত্রনেতা মূলত: কুষ্টিয়া জেলা ছাত্রদলকে ধ্বংসের পায়তারা করছে । তারা অনতিবিলম্বে এই সমস্ত ছাত্রদল নেতা কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

(পর্ব-১)

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580