বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬১৮ পাঠক পড়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বোমার আঘাতে তাদের শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা আহত হয়। এ সময় বোমা বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় তার বাড়িতেই বিস্ফোরণ হয়। এতে তার স্ত্রীসহ আবু বক্কর আহত হয়। আহত আবু বক্কর একজন মাদক ব্যাবসায়ী বলেও জানান তিনি। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি কর‍া হয়। নাশকতা সৃষ্টির জন্য এ বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনে আহত। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580