মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : প্রতিবাদী কন্ঠ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৭ পাঠক পড়েছে

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বলা হয়- ‘সংক্ষেপে সব পাওয়া যায় এ পত্রিকায়। এ জন্য এতোটা জনপ্রিয়।’ রবিবার বিকালে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)তে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব মিলনায়নে আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মো. জাহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম।

কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি শেখ হাসান বেলালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আনিস মন্ডল, মিলন খন্দকার, ইসমাইল হোসেন, এইচ এম বেলাল, সোহাগ আহম্মেদ, এই এম শাহীন রেজা, ওয়ালিদুজ্জামান শুভ, জাহিদ হাসান জিহাদ ও ওপেলিয়া কনিসহ অন্যরা।


কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান বলেন- সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে। কারণ সঠিক সাংবাদিকতা জাতিকে পথ দেখায়। তিনি বলেন- সংবাদপত্রের ভয়ে সমাজে চেক এন্ড ব্যালেন্স তৈরি হয়। সংবাদপত্র না থাকলে অনেক অপরাধ বাড়বে। বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে তিনি বলেন- এটি বাংলাদেশের প্রতিদিনের প্রতিচ্ছবি। সংক্ষেপে সব পাওয়া যায় এ পত্রিকায়। এ জন্য এতোটা জনপ্রিয়।
আলোচনা শেষে দেশ-জাতি, সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে কেক কেটে ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580