সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু আহত পিতা‌ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৫৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা গৃহবধূ রিনা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত পিতা জনি ও মেয়ে জয়া খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ১টার দিকে তিনি মারা যান। এদিকে মৃত রিনা খাতুনের স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) চিকিৎসাধীন রয়েছেন । ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জনি তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলযোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নন্দনালপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে পৌঁছানোর মাত্রই একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে রিনা খাতুনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতলে আনার আগেই রিনা খাতুনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মেয়ে মারা যায়। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা মোটামুটি ভালো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580