সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ওয়াকিং বিসাইডস ইউ সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিজের উদ্যোগে গড়ে তোলা সেবামুলক সংগঠন ‘ওয়াকিং বিসাইডস ইউ’ এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গত শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌর গোরস্থানের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি’র) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। শতাধিক নারী ও পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি। পুরুষদের জন্য চাদর, শীতের টুপি ও নারীদের জন্য কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, শিক্ষার্থীরা তাদের জমানো অর্থ দিয়ে তাদের সংগঠন ওয়াকিং বিসাইডস ইউ এর ব্যানারে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। অথচ সমাজের বিত্তবানরা এখনও শীতার্তদের পাশে দাঁড়ায়নি। এটি লজ্জাজনক বিষয়। তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
আয়োজকদের মধ্যে ওয়াকিং বিসাইডস ইউ এর সালমান ইসলাম মোয়াজ (মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ), সোয়াদ ইসলাম (হাসিব ড্রিম স্কুল কলেজ), সাহিদ বিশ্বাস (নটরডেম কলেজ), এম এ সাদিক (হাসিব ড্রিম স্কুল কলেজ), সাদাত তুসিন সিয়াম (কুষ্টিয়া সরকারি কলেজ), আবির রহমান (কুষ্টিয়া সেন্ট্রাল কলেজ), আদিব হোসেন আবির (কুষ্টিয়া সরকারি কলেজ), জুবায়ের আসাদ (কুষ্টিয়া সরকারি কলেজ) প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580