শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আইডিইবি কুষ্টিয়া শাখার উদ্যোগে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৌফিক তপন,কুষ্টিয়া :
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৯২০ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী (সূবর্ণ জয়ন্তী)উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় পালিত হয়েছে ।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া শাখার ৮নভেম্বর’২০ রবিবার সকালে বর্ণাঢ্য আয়োজন আর দেশবাসীকে শুভেচ্ছা, সদস্য শুভানুধায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ মোশারফ হোসেন বেলুন, ফেস্টন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।

ক্যাম্পাসে র‌্যালী ও মিষ্টিমুখ করানো হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি কুষ্টিয়ার সহ-সভাপতি মোঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক, যুগ্ম-সাধারন সম্পাদক বাদশা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদকমোঃ আব্দুল হামিদ, সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, আ.ন.ম শাবীব স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, আইডিইবি’র প্রতিষ্ঠার ৫০বছরে মানব সম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়ন, প্রযুক্তিমনস্ক জাতি গঠনে রাজনীতিতে প্রযুক্তি ভাবনা যুক্তকরণ, দেশের নদ-নদী রক্ষা, পানি সম্পদের সুষ্ট ব্যবস্থাপনা, কৃষিজমি রক্ষা এবং পরিকল্পিত নগর ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আইডিইবি’র সময়োপযোগী আহবানসমূহ জনগণকে সর্বদা অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, আইডিইবি’র ৫০ বছরের দীর্ঘ পথপরিক্রমায় এসব প্রযুক্তি নির্ভর দার্শনিক আহবান অতীত, বর্তমান অনাগত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনাদের জানার জন্য মুজিব শতবর্ষে আইডিইবি’র
৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয়পূর্বক বছরব্যাপী বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580