শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া বালিয়াপাড়ার সরিষার মাঠ থেকে মধু সংগ্রহে ব্যস্ত খামারীরা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫৯২ পাঠক পড়েছে

কুষ্টিয়া বালিয়াপাড়ার সরিষার মাঠ থেকে মধু সংগ্রহে ব্যস্ত খামারীরা

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের সরিষার মাঠ থেকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন মধু খামারিরা। হলুদে হলুদে ছেয়ে গেছে সরিষা ফুলের মাঠ। আর এ কারণেই সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে মাগুরা জেলা থেকে এসে সরিষা ক্ষেতের আইলে মৌবক্স বসিয়ে সংগ্রহ করছেন মধু।

মাগুরা জেলার মেসার্স ভাই ভাই মধু খামারী মাঠে মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন।  ভাই ভাই মধু খামারের মালিক ইসরাইল জানান, ডিসেম্বর থকে শুর হওয়া মধু সংগ্রহের এই কাজ চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রতিটি খামারে মৌমাছির বক্স রয়েছে শতাধিক। প্রতি বক্সে মৌমাছি রয়েছে কয়েক হাজার। সারাদিন মৌমাছিরা বক্স থকে বেড়িয়ে পুরো সরিষা ক্ষেতের ফুল থেকে মধু আহরণ করে বক্সে ফিরে আসে।

তিনি এটা বলেন, সপ্তাহে একবার বক্স থেকে মধু সংগ্রহ করেন। প্রতি বক্স থেকে ৪ থেকে ৫ কেজি মধু পাওয়া যায়। এভাবে শতাধিক বক্স থেকে প্রতি সপ্তাহে ১০ থেেক ১২ মন মধু সংগ্রহ হয়। করোনার পাদুর্ভাবে মধুর চাহিদা বেড়েছে। এখনো চাহিদা অব্যাহত আছে। এবার আবহাওয়া ভাল থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশী। তবে কয়েকদিন আবহাওয়া খারাপ থাকায় সরিষার আবাদ একটু খারাপ হয়েছে, তাতে আমাদের সমস্যা হয়নি। তিনি আরো বলেন, বর্তমানে প্রতি কেজি মধু বিক্রয় করছেন ৪০০ টাকায়। মধুর  চাহিদা থাকায় খামারে এসে ক্রেতারা মধু ক্রয় করছেন। খাঁটি এবং দামে কিছুটা কম পাওয়ায় ক্রেতারাও  খুশি। এছাড়া উক্ত মধু বিভিন্ন কোম্পানীতে পাইকারী দরে সরবরাহ করেন বলে জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অসময়ে বৃষ্টি হওয়ায় সরিষার কিছু ক্ষতি হয়েছে। এই সরিষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক মৌ চাষি মধু সংগ্রহ করছে কুষ্টিয়া জেলাতে। এ বছরও মধু সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আসা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580