বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার: লাশের ডান হাতে বুকে পিঠে আঘাতের চিহ্ন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৪৩ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া পৌরসভার জুগিয়া ভাটাপাড়ার পৌর কাউন্সিলর মহিদুলের গড়াই নদীর বালুরঘাট থেকে গত বৃহস্পতিবার রাত ১১টায় আকাশ নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই রাত্রেই ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন কুষ্টিয়া মডেল থানা।

নিহত আকাশ আলী (১৫) জুগিয়া ভাটাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। সে স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, রাত ১১টার দিকে খবর পান জুগিয়া ভাটাপাড়া এলাকায় গড়াই নদের ভেতর বালুঘাটে একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পারেন ড্রামট্রাকে বালুবোঝাই করার পর যাওয়ার সময় ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা যায়।

শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের মর্গে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর সেলিম লাশের সুরতহাল করছেন। তিনি বলেন, লাশের ডান হাতের ওপর, বুক ও পিঠে আঘাতের চিহ্ন আছে। এটা দুর্ঘটনা কি না, সেটা খতিয়ে দেখা হবে। সে সময় মর্গের সামনে আকাশের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা বলছেন, আকাশের বাবা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ইটভাটার ব্যবসা করেন। আকাশ রাত ১০টার দিকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর জানতে পারে ড্রামট্রাকের ধাক্কায় সে মারা যায়।

লাশের সুরতহাল ও ময়নাতন্তের ওখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মহিদুল ইসলাম। তিনি বলেন, আকাশ প্রায়ই বালুরঘাটে আসত। রাতে ড্রামট্রাকের ধাক্কায় সে মারা যায়, অন্য কিছু নয়। কিন্তু উপস্থিত এলাকাবাসীরা প্রতিবেদককে বলেন, এটা দুর্ঘটনা নয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এটাও বলেন পিতার ব্যবসায়িক দ্বন্দ্বের বলি হতে হলো ছেলেকে।

নিহত আকাশের ভাই শান্ত মর্গে আসলে কিছু ব্যক্তি শান্তকে বারংবার সাংবাদিকদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মৃত্যুর বিষয়ে অন্য কোন কারণ থাকতে পারে কিনা এ বিষয়ে শান্তকে জিজ্ঞাসা করা হলে, শান্ত কিছু একটি বিষয় বলতে চাচ্ছিলেন কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তির চামচারা তাঁকে সাংবাদিকদের কাছ থেকে অন্যত্র সরিয়ে নেন। স্থানীয়রা প্রতিবেদককে বলেন, পিতার ব্যবসায়ের দ্বন্দ্বের বলি হতে হল আকাশকে। এখান থেকেই সাধারন জনগনের মধ্যে প্রশ্ন জেগেছে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জরুরী ভিত্তিতে এটার তদন্ত করলে মূল রহস্য উদঘাটন হতে সময় লাগবে না বলে দাবি করেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয় নাই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580