সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীতে অনুষ্ঠিত হল সৌদি আরবের দুই ইসলামী বক্তার ওয়াজ মাহফিল : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে প্রতি বছরের ন্যায় গত ২৯ শে ডিসেম্বর রবিবার বাদ আসর বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করলেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) ও দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করলেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শায়েখ ফুয়াদ বিন আব্দুল আজীজ (দা:বা), বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন, ঢাকা গাজীপুর থেকে আগত আল্লামা মুফতি নূরুল ইসলাম (দা:বা:) সহ আরো স্থানীয় ওলামায়ে কেরামগন দোয়া ও ওয়াজ মাহফিলে অংশগ্রহন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের য়োরম্যান জিয়াউর রহমান খোকন।


সরেজমিনে দেখা যায়, গত রবিবার বাদ আসর থেকে শুরু হয় উক্ত ওয়াজ মাহফিল প্রতি বছরের ন্যায় প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ঘটেছিল। তারা রাতভর ওয়াজ ফাহফিল শুনছেন। তিল পরিমান জায়গা ছিলনা। পুরুষ ও মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারন করে দিয়েছিল আয়োজক কমিটি। সব চাইতে বড় বিষয় যে দোয়া ও ওয়াজ মাহফিলের জন্য তিনটি স্তরে ভাগ করে প্যান্ডেল নির্মান করেছিল যা দৃষ্টিনন্দিত। শুধু পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয়া ও ওয়াজ শুনেছেন। ওয়াজ মাহফিল শেষে দোয়া পাঠ করে মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580