বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

ইউরোপে ঘড়ির কাঁটা পেছাল এক ঘণ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮১৭ পাঠক পড়েছে

ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ইউরোপের সব দেশ। শীতে দিনের আলো সংরক্ষণের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে গ্রীষ্মে আবার এক ঘণ্টা এগিয়ে দেয়ার রীতি এ বছরই হয়তো শেষ হবে। খবর ডয়চে ভেলের
গত শনিবার ভোর তিনটায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়ায় এক ঘণ্টা বেশি ঘুমাতে পেরেছে ইউরোপের মানুষ। ১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এই রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে।
তবে অক্টোবরে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে এবং মার্চে আবার আগের জায়গায় ফিরিয়ে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা এই প্রশ্নও উঠেছিলো। সমালোচকরা বলছিলেন এর মাধ্যমে বরং মানুষের জীবনের ছন্দপতন হয় এবং এর বিরূপ প্রভাব পড়ে কারো কারো শরীরে।

এই রীতির ভবিষ্যৎ স্থির করার জন্য ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০১৯ সালে ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট।

ফলে কোন দেশ এই রীতি মানবে, কোন দেশ বাদ দেবে এই সিদ্ধান্ত এখন সংশ্লিষ্ট দেশের হাতে। তাই সময়ই বলবে কোন দেশে ঘড়ির কাঁটা পিছানো-এগোনোর এ রীতি থাকবে আর কোন দেশে থাকবে না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580