বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৯ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : সুনামগঞ্জে দায়িত্ব পালনের সময় ২০১৭ সালে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আবারও বরখাস্ত হয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন। এবার হাওরে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ায় আবারও সামনে আসে ফসল রক্ষা বাঁধের অনিয়ম-দুর্নীতিগুলো। আর এতেই আবার বরখাস্ত করা হয়েছে আফছার উদ্দিনকে।

বরখাস্তের এ খবর নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম।তিনি বলেন, তার বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আফসার উদ্দিন বিষয়টি ম্যানেজ করতে ঢাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করলে ধরেননি আফছার উদ্দিন। মেসেজ দিয়ে তিনি জানিয়েছেন ছুটিতে আছেন। যোগাযোগ করবেন- উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। যোগাযোগ করা হলে মোস্তাফিজুর বলেন, স্যার ছুটিতে আছেন গত মাসের ২৭ তারিখ থেকে। হাওরের ঘটনা নিয়ে কিছু সমস্যা হয়েছে। স্যার প্রায় ঠিক করে ফেলেছেন। ঈদের পরে চলে আসবেন।

২০১৭ সালের এপ্রিলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। হাওরে ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তদন্তে নামে দুদক। তদন্তে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে ফসল রক্ষা বাধ নির্মানের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফছার উদ্দিনসহ ৬১ জনকে আসামি করে মামলা করে দুদক। সে সময় বরখাস্ত ও গ্রেপ্তার হন আফছার। জামিনে মুক্ত হয়ে তিনি ম্যানেজ করে আবার দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব পান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে।

দুদকের মামলায় অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়ার পরও আবার কীভাবে কুষ্টিয়ায় নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন? জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এটা নীতি নির্ধারকরা বলতে পারবেন। তিনি বলেন, দুদকের মামলা থেকে নিস্কিৃতি পেলে আবার তিনি দায়িত্বে আসতে পারবেন।

এছাড়াও আফছার উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়াতেও নদী ভাঙন প্রতিরোধে জরুরি প্রতিরক্ষা কাজেও অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580